চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ প্রতিরোধে কমিশন গঠনে হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে এমজেএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনার বৃদ্ধির প্রেক্ষাপটে একাধিক রিট আবেদনের প্রেক্ষিতে ১৯ জানুয়ারি রোববার উচ্চ আদালতের দুইটি বেঞ্চের আদেশকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আশা প্রকাশ করেছে যে আদালতের আদেশ প্রতিপালনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার দেশে ধর্ষণের হার নিয়ন্ত্রণে আরো মনোযোগী হবে।

সোমবার এক বিবৃতিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম এ তথ্য জানান।

তিনি বলেন, ধর্ষণ প্রতিরোধে ও ক্ষতিগ্রস্ত নারী ও শিশুকে সহায়তা দিতে কমিশন গঠন এবং ‘ধর্ষণ-প্রতিরোধী সিকিউরিটি এলার্ম যন্ত্র প্রবর্তনে উচ্চ আদালতের দুইটি বেঞ্চের একাধিক আদেশ একটি যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ। এমজেএফ ও তার সহযোগী এনজিওসহ অনেক নারী সংগঠন দেশে নারী ও শিশু ধর্ষণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘদিন ধরেই সরকারের কাছে জোর দাবি জানিয়ে আসছিল। শিশু ধর্ষণ প্রতিরোধে এমজেএফের উদ্যোগে সম্প্রতি ঢাকায় পাঁচটি শিশু সুরক্ষা কমিটিও গঠিত হয়েছে।

এমজেএফ আশা প্রকাশ করে যে, মহামারীর আকারে সারাদেশে ধর্ষণের বিস্তারের কারণে জনমনে নারী ও শিশুর নিরাপত্তার ব্যাপারে বিরাজমান আতংক নিরসনে সরকার উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে আরো তৎপর ও উদ্যোগী হবে। একইসাথে, নারী ও শিশু ধর্ষণের ঘটনা প্রতিরোধের অন্যথা হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে এমজেএফ আশঙ্কা প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমজেএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূচক বাড়লেও দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা

পরবর্তী

যুক্তরাজ্যে বৈষম্যের শিকার অভিবাসীদের দ্বিতীয় প্রজন্ম

পরবর্তী

যুক্তরাজ্যে বৈষম্যের শিকার অভিবাসীদের দ্বিতীয় প্রজন্ম

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে শিশু সাইফ হত্যায় মায়ের স্বীকারোক্তি

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT