‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’ এমন দাবিতে গণ-সমাবেশ ও প্রতিবাদী গানের আয়োজন করেছে অপরাজেয় বাংলা। শুক্রবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ অায়োজন করেছে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংসদ সদস্য আ্যডভোকেট সানজিদা খানম, সাংবাদিক আবেদ খান, সৈয়দ ইশতিয়াক রেজা, কামাল পাশা চৌধুরী, ডা: নুজহাত চৌধুরী, ডা: মামুন আল মাহতাব স্বপ্নীল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালমা আহমেদ, এফ এম শাহীন প্রমুখ।
এছাড়াও ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন: রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি, শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি, সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি, বেগম ফজিলাতুন নেসা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অপরাজেয় বাংলার আহ্বায়ক এইচ রেহমান মিলু।








