চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নবাব, প্রথম পোস্টারেই শোরগোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ধর্ষণ ইস্যুতে উত্তাল গোটাদেশ। দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ। এর বিরুদ্ধে সোচ্চার দেশের মানুষ। গণমানুষের প্রতিবাদ ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চারের গল্প উঠে আসছে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

অনন্য মামুনের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমা যে সমসাময়িক ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া নিয়ে তাই ইঙ্গিত দিল সদ্য প্রকাশিত সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’, ‘বিচার চাবো একসাথে, ধর্ষকের বিরুদ্ধে’।

ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া এসব প্ল্যাকার্ড আর প্রতিবাদের মধ্যমণি হিসেবে পোস্টারের কেন্দ্রে আছেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। যিনি এই ছবিতে লড়াকু আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। তার নাম নবাব চৌধুরী। মূলত শাকিব খানই ধর্ষণের বিরুদ্ধে লড়ে যাওয়া এ সিনেমার প্রাণভোমরা। এমন ধারণাই দেন নির্মাতা।

শনিবার থেকে ঢাকার অদূরে কাঁচপুরের একটি ফ্যাক্টরিতে চলছে মারপিট ও টাইটেল গানের শুটিং। সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে পরিচালক অনন্য মামুন বলেন, ”গৌরবময় স্বাধীনতার সুনাম রক্ষা করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। ১৯৭১ সালে পাকিস্তানীরা এদেশের নারীদের ধর্ষণ ও বিভিন্নভাবে নির্যাতন করেছে। যা কলঙ্কজনক অধ্যায়। দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা থেমে নেই। যারা এই কাজ করছে তাহলে এরা কারা? ‘ধর্ষণ মানে স্বাধীনতা হত্যা’। মূলত এটাই ‘নবাব এলএলবি’ সিনেমার উপজীব্য। কাজটি যথাযথভাবে করতে আমাদের টিমের চেষ্টার কোনো কমতি থাকছে না।”

এদিকে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমার পোস্টারটি প্রকাশের পরে অনলাইনে শোরগোল পড়ে যায়। রীতিমত ভাইরাল! জনপ্রিয় এ তারকার ফ্যান পেজে হাজারও প্রশংসনীয় মন্তব্য দেখা যায়। এছাড়া চলচ্চিত্র বান্ধব গ্রুপগুলোতেও চলতে থাকে নবাব শাকিবকে নিয়ে আলোচনা। নতুন করে নেটিজনরাও ‘নবাব এলএলবি’ দেখার আগ্রহ প্রকাশ করেন।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সেপ্টেম্বরে শুরু হওয়া এ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। প্যান্ডামিকের মধ্যেও ঝুঁকি নিয়ে শুটিংয়ে নামেন দেশীয় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। দিনরাত এক করে টানা শুটিংয়ের মাধ্যমে তিনি কাজ শেষ করছেন। শাকিব ছাড়াও অভিনয় করছেন মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

১০ সেপ্টেম্বর শুটিংয়ে নেমে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাতকারে শাকিব খান বলেছিলেন, আরও কয়েকমাস ঘরে বসে থাকলে আমি হয়তো সার্ভাইব করতে পারবো; কিন্তু ইন্ডাস্ট্রির আশপাশের মানুষগুলো তো পারবে না! বিশ কোটি মানুষের দেশের এই ইন্ডাস্ট্রি যেহেতু আমার কাঁধে, তাই আমাকেই দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্যান্ডামিক সময়ে কাজে ফেরার শুরু আমাকেই আগে করতে হবে।

নির্মাতা অনন্য মামুন শুরু থেকে জানিয়ে আসছেন ‘নবাব এলএলবি’ প্রথমে আই-থিয়েটার নামে একটি অ্যাপে মুক্তি দেয়া হবে। এরপর পরিস্থিতি বুঝে সিনেমা হলে প্রদর্শন করবেন। আসছে শারদীয় উৎসব উপলক্ষে ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তির সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুরো টিম। সেই লক্ষে শিগগির গানের শুটিংয়ে মালদ্বীপ যাচ্ছে টিম ‘নবাব এলএলবি’।

ট্যাগ: অনন্য মামুনএল আর সীমান্তনবাব এলএলবিমাহিমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলীস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকহীন আইপিএলে ভার্চুয়াল জুয়াড়িদের ভিড়, আকসুর হাই অ্যালার্ট

পরবর্তী

চুয়াডাঙ্গায় কলেজছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

পরবর্তী

চুয়াডাঙ্গায় কলেজছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিনহার বোনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষে মামলা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT