বিনোদন

ধর্মের শেকলে মানুষকে বেঁধো না: গানে গানে অনুপম

ধর্মের শেকলে মানুষকে বেঁধো না: গানে গানে অনুপম

‘যদি ওরা তোমায় চিনতে চেয়ে প্রশ্ন করে… বল তুমি কে? হাসি মুখে জবাব‌ দিও- ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই…’-বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেখানে মানবতার জয়গান গাইলেন কণ্ঠশিল্পী অনুপম রায়।

‘নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও’-ভাষা দিবসের আগের দিন গানের মধ্য দিয়ে এমনভাবেই একতা, সংহতির কথা বললেন অনুপম। সোশাল মিডিয়াতে গানটি শেয়ার করে অনুপম লিখেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বন্ধুরা। থাকল আমার নতুন বাংলা গান ‘পরিচয়’।

‘পরিচয়’ গানটির মধ্য দিয়েই অন্য এক চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুপম। গানের প্রতিটা শব্দের মধ্য দিয়েই প্রতিবাদে শামিল হলেন তিনি।

অনুপমের গানের কথায়: ‘যদি ওরা হিংসা বেঁচে খায়, উগ্রবাদের বিষ ঢালতে চায়/ যুক্তিবাদের তর্কে জিতে যাও/ ধর্মের শিকলে মানুষকে বেঁধো না/ ঘৃণার পতাকা উড়তে দিও না।

নিজের পরিচয় নিজের ভাষায় খুজেঁ নাও/ ঘৃণার পতাকা উড়তে দিও না। নিজের পরিচয় নিজে তৈরি করে নাও/ ধর্মের শিকলে মানুষকে বেঁধো না। হিন্দু বা মুসলমান হতে চাই না/তা বলে বৌদ্ধ কিংবা খ্রিস্টান হতেও চাই না/বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলে/আমি ধর্মে নেই তাই জিরাফে ও থাকবো না।’

গানটি অনুপম লিখেছিলেন ২০০৮ সালে। কিন্তু সমাজের বর্তমান প্রেক্ষাপট তাকে এই গানটি ফেরাতে বাধ্য করেছে বলেই মত কলকাতার সংবাদপত্রে। ইতোমধ্যে গানটি প্রকাশের পর পরই বেশ সাড়া পড়ছে।

মাহমুদুল হাসান নামের একজন লিখেছেন, ‘অনুপম দা অসাধারণ গান, ধর্মান্ধতার গণ্ডি থেকে বের হওয়ার জন্য অনুপ্রেরণামূলক এর চেয়ে ভালো কোন কিছু আর দ্বিতীয় কোন গান হতে পারে না। এই গানটা সারা জীবন বেঁচে থাকুক। শুভ কামনা অফুরন্ত।’

নবনীতা ঘোষ নামের একজন লিখেছেন, পৃথিবীর সব মানুষ একদিন এই গানকে মন থেকে ভালোবাসবে…! সেদিন ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে জঘন্য ভেদাভেদ নীতি বন্ধ হবে।

বিষয়:অনুপম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…