চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মের নামে আর খুন করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ধর্মের নামে ব্লগার হত্যা ইসলাম সমর্থন করে না। এর সঙ্গে জড়িতদের কাউকেই রেহাই দেওয়া হবে না। ধর্মের নামে বাংলাদেশে আর মানুষ খুন হতে দেওয়া হবে না।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর সহধর্মীণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, মুসলমান হয়ে যারা মুসলমানদের খুন করবে এরা কেমন মুসলমান। এটা চলতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ কোনো রক্তপাত চায় না। আর মানুষকে এমন অশান্তি দিয়ে এসব কাজ এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। এদেশে এমনটা হতে দেওয়া যাবে না।

সারাদেশের শিশু হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রীদের সঙ্গে মিটিং করেছি। আমি বলেছি যারা শিশু নির্যাতন করে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আমরা এ ব্যাপারে বসে নেই। কিন্তু বাবা-মা হয়েও কি করে শিশু হত্যা করতে পারে আমি চিন্তা করে পাই না।

শেখ হাসিনা বলেন, দেশে আজ শিশু হত্যার ঘটনা ঘটছে, যার শুরু হয়েছিলো ৭৫ এর ১৫ আগস্টে শিশু রাসেলসহ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে। ওই হত্যার বিচারহীনতাই এসব হত্যাকে উৎসাহিত করেছে।

‘এ বাংলাদেশ অসম্প্রদায়িক এখানে কেউ অপরাধ করে পার পাবে না। শান্তি প্রিয় এ দেশে অশান্তিকারীদের ছাড় দেওয়া হবে না,’ বলেন তিনি।

Reneta

১৫ আগষ্ট নিজের বেঁচে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের ১৫ দিন আগে আমি বিদেশ চলে যাই। এ জন্য আমি বেঁচে ছিলাম। আমি যাওয়ার সময় আমার মা বেগম ফজিলাতুন্নেছা অনেক কেঁদেছিলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারের যারা ১৫ আগষ্ট শাহাদৎ বরণ করেছিলেন তারা কেউ ঘাতকের কাছে ক্ষমা চাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT