চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মান্ধ শয়তানদের হাত থেকে কি করে বাংলাদেশকে রক্ষা করা যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ডিবি’র সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান নিহত হয়েছেন।

ইউনাইটেড হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সন্ত্রাসীদের কবলে এখনো রেস্টুরেন্টে জিম্মি রয়েছেন ২০ জন দেশি বিদেশি নাগরিক।

গুলশানের এমন নারকীয় ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলীম চৌধুরীর কন্যা ডাক্তার নুজহাত চৌধুরী। তিনি লিখেছেন, শুরু হল বাংলাদেশের জন্য নতুন এক কালো অধ্যায়। এর প্রথম শহীদ সালাহউদ্দিন ভাই। বনানী থানার ও সি। সালাহউদ্দিন ভাই আমাকে একদিন বলেছিলেন, তাঁর জান থাকতে আমরা যারা বনানী-গুলশান থাকি তাদের কোন বিপদ হবে না। তিনি তাঁর কথা রেখেছেন। আমাদের এখন কি করা উচিৎ?

সালাহঊদ্দিন ভাই-এর এই হত্যার জন্য কি প্রতিবাদ-প্রতিরোধ করা উচিৎ? অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান ভাই আহত। এদের সবার আমাদের নিরাপত্তা দেবার কথা ছিল। এই সাহসী মানুষ গুলোকে ওরা মেরে ফেলছে, আহত করছে। খুনীরা নাকি ‘আল্লাহু একবার’ বলতে বলতে গুলি করছিলো। আল্লাহ্, তোমার পবিত্র নাম ব্যবহার করে এমন অমানবিক সন্ত্রাস করার অধিকার ওদের কে দিয়েছে?

যারা ভিতরে জিম্মি আছেন তাদের অবস্থা, তাদের পরিবারের কি অবস্থা ভাবতেই পারছি না। কি করলে বাংলাদেশকে রক্ষা করা যাবে এই হত্যায় উন্মত্ত ধর্মান্ধ শয়তানদের হাত থেকে? যারা ইনিয়ে বিনিয়ে এদের সমর্থন দেন তারা এখনও বুঝবেন না?

দেশ আফগানিস্তান-পাকিস্তান হয়ে যাবে তাও এদের চোখ খুলবে না? আর কত ক্ষতি হলে আমাদের ঘুম ভাঙ্গবে? আমরা কবে এক হয়ে এই শয়তানদের মুঠি চেপে ধরে বাংলার মাটি থেকে মূল উৎপাটন করবো?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT