স্পোর্টস

হাইভোল্টেজ কোয়ার্টারে মুখেমাুখি জার্মানি-ইতালি

হাইভোল্টেজ কোয়ার্টারে মুখেমাুখি জার্মানি-ইতালি

ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল শনিবার। মুখোমুখি হচ্ছে ইউরো-ফুটবলের দুই পাওয়ার হাউজ জার্মানি ও ইতালি।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় ফ্রান্সের বর্দু’তে শুরু হবে ম্যাচ। দু’দলই চারবার করে জিতেছে বিশ্বকাপ শিরোপা।

ফিফা র‌্যাংকিং’র চতুর্থ জার্মানি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ইউরো’তেও দারুণ পারফরম্যান্স তাদের। চার ম্যাচে তাদের বিরুদ্ধে গোল করতে পারেনি প্রতিপক্ষ।

ইতালির সঙ্গে সেই রেকর্ড বজায় থাকলে জার্মানির প্রথম গোলকিপার হিসাবে পাঁচ ম্যাচে গোল না কাওয়ার রেকর্ড গড়বেন গোলকিপার নয়্যার।

অন্যদিকে র‌্যাংকিং’র ১২ নম্বর দল ইতালি ইউরো’র গত আসরের ফাইনালিস্ট,এবার বেলজিয়াম ও স্পেনকে হারিয়ে রয়েছে দুরন্ত ছন্দে।

ইনজুরি ও কার্ড সমস্যায় এ ম্যাচে খেলতে পারছেননা ডি-রসি,ক্যানড্রেভা ও থিয়েগো মোট্টা’র মতো নির্ভরযোগ্য ফুটবলার।

আজ্জুরিদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিশ্বকাপ কিংবা ইউরো’র মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জার্মানি কখোনো তাদের হারাতে পারেনি।

বিষয়:ইউরো ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…