চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোষের মুখে জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সরকার বিরোধী অবস্থানের জন্য প্রায়ই বিতর্কে নাম জড়ায় কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার ও তার পরিবারের। তারই প্রেক্ষিতে আরো একবার বিতর্কে নাম জড়ালো তার।

বর্তমানে ‘বুল্লি বাই’ ইস্যুতে তোলপাড় পুরো ভারত। এই অ্যাপে নাকি প্রচুর মুসলিম মহিলাকে নিলামে তোলা হয়। ব্যবহার করা হয় তাদের ছবি। আর এই নিয়েই এবার সরব হয়েছেন কবি গীতিকার জাভেদ আখতার।

শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোলিংয়ের বিরুদ্ধেও কড়া জবাব দিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি।

মূলত বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না তা নিয়ে সোচ্চার হয়েছেন জাভেদ আখতার। একই সঙ্গে গত মাসে হরিদ্বারের ধর্ম সংসদ প্রসঙ্গও টেনে আনেন তিনি। সেই সম্মেলনে মুসলিম বিরোধী মন্তব্য পেশ করেছিলেন সাধু-সন্তরা। সেই প্রসঙ্গ টেনে এনে আরও বেশি রোষের মুখে পড়েন জাভেদ আখতার।

তবে সমস্যার সৃষ্টি জনৈক এক ব্যক্তির করা টুইটকে ঘিরে। সেই টুইটে লেখা ছিল জাভেদ আখতারের প্রপিতামহ ফজলে হক ১৮৫৫ সালে হিন্দুদের হনুমান মন্দির ভেঙে ফেলার নির্দেশ জারি করেছিলেন। আর এই টুইট জ্বলন্ত আগুনের মত ছড়িয়ে পড়েছে চারিদিকে।

এই টুইটের প্রেক্ষিতে শাবানা আজমি জবাব দিয়ে লেখেন, ফজলে হক একজন স্বাধীনতা সংগ্রামী, তার কালাপানির সাজা হয়েছিল এবং তিনি আন্দামানেই মৃত্যুবরণ করেন। সেখানে একজন শহীদ হিসাবে তার সমাধিও রয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন এর থেকেও বেশি তথ্য জানতে হলে ‘বাগি হিন্দুস্থান’ পড়তে পারেন।

Reneta

শাবানার পাশাপাশি আওয়াজ তুলেছেন জাভেদ আখতারও। পূর্বপুরুষের নামে এমন অভিযোগ তিনি একেবারে সহ্য করেননি। সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন ‘আমি যখন এমন এক বিষয়ে গলা চড়ালাম যেখানে মুসলিম মহিলাদের নিলামে তোলা হয় টাকার বিনিময়ে, ঠিক তারাই ধর্মান্ধ হয়ে এমন অভিযোগ আসার পরেই আমার পূর্বপুরুষদের সম্পর্কে খারাপ উক্তি ও তথ্য ছড়াচ্ছে। তাও এমন একজনকে নিয়ে বলা হচ্ছে যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যিনি কালাপানির সাজা কাটিয়েছিলেন ও সেখানেই মৃত্যুবরণ করেন। এমন এক মানুষকে নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের কি বলা উচিত?’।

ইতিমধ্যেই সরকারের তরফে এই অ্যাপ ব্লক করা হয়েছে। তবুও যেন জল্পনা থামছে না। শাবানা আজমি ও জাভেদ আখতারের পাশাপাশি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাভেদপুত্র ফারহান আখতার ও কন্যা জোয়া আখতার ছাড়াও বলিউডের বহু ব্যাক্তিত্বরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিগীতিকারজাভেদ আখতারজোয়া আখতারটুইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT