স্পোর্টস

ধর্মশালায় অনুশীলনে মগ্ন টাইগাররা

ধর্মশালায় অনুশীলনে মগ্ন  টাইগাররা

টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গতকালেই ভারতে পৌঁছেছে সদ্য সমাপ্ত এশিয়া
কাপের রানার্স আপ বাংলাদেশ। আজ ধর্মশালায় টাইগাররা বুধবারের ম্যাচের জন্য
অনুশীলনও করেছে।

আগামীকাল নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিন’টায়।

টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের পরের ম্যাচে ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি মূলপর্বে খেলবে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ৩ এপ্রিল।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…