চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘটে যেতে পারেন মেসি-রামোসরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
আলোচনা সভা শেষে দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা

আলোচনা সভা শেষে দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা

এই মৌসুমেই লা লিগার দলগুলো উড়াল দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির সঙ্গে ১৫ বছরের এক চুক্তির কারণে প্রথমবারের মতো স্পেনের লিগের দলগুলোকে খেলতে হবে ঘরের মাঠের বাইরে। কিন্তু লা লিগার দলগুলো এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছে না। আভাস মিলেছে ধর্মঘটেরও।

লা লিগার বড় দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড়দের প্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার মাদ্রিদে এক জরুরী সভা হয়। রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ও বার্সেলোনা সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস ছিলেন সভায়। সেই সভা শেষে স্প্যানিশ ফুটবলারদের অ্যাসোসিয়েশন(এএফই) প্রেসিডেন্ট ডেভিড আগানজো জানাচ্ছেন, মার্কিন মুলুকে খেলার সিদ্ধান্তে উত্তপ্ত খেলোয়াড়রা।

‘খেলোয়াড়রা ভীষণ ক্ষিপ্ত, খুব অবাক এবং সবাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ বিষয়ে সবাই একমত।’ এক ঘণ্টাব্যাপি সভার পর আগানজোর বক্তব্য ছিল এমনই।

‘খেলোয়াড়রা বাইরের দেশে খেলতে চায় না। সবকিছু একটি পরিষ্কার নিয়ম ও কাণ্ডজ্ঞান নিয়ে আগানো উচিত। এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খেলোয়াড় থেকে শুরু করে রেফারি ও ভক্তদেরও ভোগাবে। একতরফা ভাবে নেয়া এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাকর।’ বলেন আগানজো।

যুক্তরাষ্ট্রে খেলা বন্ধে প্রয়োজনে ধর্মঘটে যেতে পারেন খেলোয়াড়রা, আগানজোর কথায় সেই আভাসও মিলেছে, ‘আমরা তাদের (লা লিগা) আমাদের সমস্যার কথা বলব। যদি তারা কোনো উত্তর না দেয় তাহলে আমরা আমাদের মতো করেই সমস্যার সমাধান করব।’

নতুন এই চুক্তিতে আর্থিকভাবে বেশ লাভবান হওয়ার কথা লা লিগার। ক্লাব ও খেলোয়াড়রাও পেতেন লাভের একটা অংশ। কিন্তু লা লিগার ঠাসা সূচিতে হাঁসফাঁস করতে থাকা খেলোয়াড়রা এমন সফরকে মনে করছেন বাড়তি বোঝা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT