যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ধনীদের কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার পরিকল্পনায় ধনীরা একটু বিপদেই পড়বেন।
তবে তার আগে বিষয়টি আলোচনা করে নেয়ার কথা বলেন ট্রাম্প। তিনি আরো বলেন, তার অগ্রাধিকার হবে মধ্যবিত্তের করের হার কমানো।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প শ্রমের ন্যূনতম মজুরি বিষয়েও কথা বলেন। যদিও সেই মজুরি কত হবে সেটা বলেননি। বর্তমানের চেয়ে ন্যূনতম মজুরি বেশি হবে বলেও জানান ট্রাম্প।








