রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন

বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি, হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকদের ভিড়, ঢাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রতীকী অনশন করছে বিএনপি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে শুরু হওয়া অনশন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এছাড়াও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে দলটি।

জাতীয় প্রেসক্লাবের সামনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দলের সিনিয়র নেতাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত আছেন।

বিষয়:মূল্য বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…