চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য কপিল শর্মা শো’ ছাড়ছেন শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
বিনোদন
A A
সুনীল গ্রোভার ও কপিল শর্মা

সুনীল গ্রোভার ও কপিল শর্মা

‘দ্য কপিল শর্মা শো’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘ডক্টর গুলাটি’ ওরফে সুনীল গ্রোভার। আজ বৃহস্পতিবার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একই অনুষ্ঠানের আলী আসগর ও চন্দন প্রভাকর। তারা কপিল শর্মার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছেন।

এদিকে ‘দ্য কপিল শর্মা শোর’র সঙ্গে জড়িত একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘ওই তিনজনের জায়গায় সুনীল পাল, রাজু শ্রীবাস্তব আর এহসান কোরেশিকে পারফর্ম করার ব্যাপারে রাজি করানো হয়েছে।’

গত শুক্রবার মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে উড়োজাহাজে কী ঘটেছিল? জানা গেছে, সেদিন কপিল মদ্যপ ছিলেন। কেবিন ক্রু খাবার দিয়ে যাওয়ার পর কপিলের আগেই তাঁর টিমের অন্য সদস্যরা খেতে শুরু করেন। তাতেই রেগে যান কপিল। সুনীল তখন কপিলকে শান্ত করতে উঠলে কপিল তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সুনীলের জামার কলার টেনে ধরে তাঁকে চড় মারেন। পা থেকে জুতা খুলে সুনীলকে মেরেছেন।’

Banglabid

উড়োজাহাজে শোর বাকিদেরও হুমকি দিয়ে কপিল বলেন, ‘চাইলে যে কারও কেরিয়ার শেষ করে দিতে পারেন তিনি।

গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দুঃখপ্রকাশ করে কপিল লেখেন, ‘আমি দুঃখিত সুনীল। অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। তুমি খুব ভালোভাবে জানো, তোমাকে কতটা ভালোবাসি। আমিও আপসেট হয়ে রয়েছি।’

‘দ্য কপিল শর্মা শো’তে ‘ডক্টর গুলাটি’ ওরফে সুনীল গ্রোভার

এরপর সুনীল লিখেছেন, ‘…আমাকে গভীরভাবে আঘাত করেছ তুমি। তোমার সঙ্গে কাজ করা মানে একটা শেখার অভিজ্ঞতা। শুধু একটাই উপদেশ, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যে দরদ তুমি পশুদের ওপর দেখাও, সেটা মানুষের ওপরও দেখানো উচিত। সকলে তোমার মতো সফল নয়। তোমার মতো প্রতিভাবানও নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হয়, তা হলে তোমার মূল্য কে দেবে?  সুতরাং তাঁদের উপস্থিতিরও কিছু মূল্য দাও। আর যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাঁকে দোষ দিও না। মহিলাদের সামনে কোনও অশ্রাব্য শব্দ বলো না। ওটা যে তোমার শো সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যাকে হোক, যখন খুশি শো থেকে বের করে দেওয়ার ক্ষমতা তোমার রয়েছে। …তোমার কাজের ক্ষেত্রে তুমিই সেরা। কিন্তু ঈশ্বরের মতো আচরণ করো না। নিজের যত্ন নিও। তোমার আরও অনেক সাফল্য কামনা করি।’ হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল শর্মাসুনীল গ্রোভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুল-নাসিরের ব্যাটে লাল দলের দুর্দান্ত জয়

পরবর্তী

রাজশাহীতে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আয়োজনের অডিশন

পরবর্তী

রাজশাহীতে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ আয়োজনের অডিশন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৪

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT