চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য ইয়ং আহমেদ’-এর জন্য দারদেন ভ্রাতৃদ্বয়ের কান জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৯
বিনোদন
A A
দারদেন ভ্রাতৃদ্বয়ের ‘দ্য ইয়ং আহমেদ’ ছবির একটি দৃশ্য...

দারদেন ভ্রাতৃদ্বয়ের ‘দ্য ইয়ং আহমেদ’ ছবির একটি দৃশ্য...

৭২তম কান চলচ্চিত্র আসরের সবচেয়ে প্রশংসা পাওয়া ছবিগুলোর একটি ‘দ্য ইয়ং আহমেদ’। স্বর্ণপাম জয়ের দৌড়ে ছিলো ছবিটি। তবে কানের সেরা ছবির পুরস্কারটি না পেলেও এই ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার নিলেন দুই ভাই জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন।

বিশ্ব চলচ্চিত্রে ‘দারদেন ভ্রাতৃদ্বয়’ হিসেবেই পরিচিত বেলজিয়ান নির্মাতা জ্যঁ-পিয়ের ও লুক। এরআগেও কান চলচ্চিত্র উৎসবের আসরে দাপট দেখিয়েছে তাদের ছবি। ১৯৯৯ সালে ‘রোসেট্রা’ ও ২০০৫ সালে ‘দ্য চাইল্ড’-এর জন্য স্বর্ণপাম জয় করেছিলেন তারা।

৭২তম কান চলচ্চিত্র উৎসবের আসরে দারদেন ভ্রাতৃদ্বয়সহ অন্যান্য কলাকুশলীরা…

তবে ‘দ্য ইয়ং আহমেদ’ দিয়ে স্বর্ণপাম না পেলেও সেরা নির্মাতার পুরস্কারে উচ্ছ্বসিত এই নির্মাতা যুগল।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে জঙ্গি হামলার ঘটনা ঘটছে, সেসব গল্প নিয়ে ‘দ্য ইয়ং আহমেদ’ নির্মাণ করেছেন দারদেন ভ্রাতৃদ্বয়। দৈনন্দিন জীবনযাপনে অভ্যস্ত এক যুবকের হঠাৎ ধর্মান্ধতায় জড়িয়ে পড়ার কাহিনীই ফুটে উঠেছে ‘দ্য ইয়ং আহমেদ’ জুড়ে।

দারদেন ভ্রাতৃদ্বয়…

শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় কানের ৭২ তম আসরের সমাপনি অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এ বছর কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা বন জোন হো-এর ছবি ‘প্যারাসাইট’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিলিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT