চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য অলিম্পিক লরেল’ পেলেন ড. ইউনুস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘দ্য অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ড পেলেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

টোকিওতে গতকাল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

এ অ্যাওয়ার্ড নিয়ে ভার্চুয়াল প্রেস মিটে ইউনুস বলেন, এই অ্যাওয়ার্ডে বাংলাদেশ খুবই গৌরবান্বিত হবে, কেননা বাংলাদেশ এমন একটি দেশ যারা অলিম্পিক পদকের কাছাকাছি যেতে পারেনি। কিন্তু এখন উদযাপনের উপলক্ষ্য তৈরি হয়েছে তাদের।

Banglabid

এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, ক্ষুদ্রঋণ ধারণার মাধ্যমে বিশ্বের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা ড. ইউনুস ক্রীড়া উন্নয়নেও বিশাল অবদান রেখেছেন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হলো।

৮১ বছর বয়সী এই অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গতকাল টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আরেকটি বিশেষ সন্মাননা পেলেন তিনি।

১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র ঋণের প্রসার ঘটান ড. ইউনুস। তার পদক্ষেপের অন্যতম ইউনুস স্পোর্টস হাব, যার মাধ্যমে তিনি সোস্যাল এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গড়ে তোলেন যা কিনা খেলাধুলার মাধ্যমে উন্নয়নকে উৎসাহিত করে।

Reneta

ড. ইউনুসকে নিয়ে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, অধ্যাপক ইউনুস আমাদের সবার জন্যই বিশাল একটি অনুপ্রেরণার নাম।

খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি ও উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে পাঁচ বছর আগে ‘দ্য অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ডের সৃষ্টি করে আইওসি।

খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি ও উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে পাঁচ বছর আগে ‘দ্য অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ডের সৃষ্টি করে আইওসি।

২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে প্রথম এই পদক দেয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেউনোকে, যিনি নিজ দেশে শিশুদের জন্য ঘর, একটি স্কুল ও অ্যাথলিটকেদর জন্য একটি ট্রেনিং সেন্টার নির্মাণ করে দেন।

এর আগে, ২০১৬ সালে ব্রাজিলে রিও অলিম্পিকে মশাল বহন করেন ড. ইউনূস। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এমন বিরল সম্মান অর্জন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনুস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে খুব দ্রুত ভ্যাকসিন দেবে ভারত: দোরাইস্বামী

পরবর্তী

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ৩৬

পরবর্তী

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ৩৬

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT