চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা বিশ্বের ‘দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী’ মনোনীত হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
রাজনীতি, শিক্ষা
A A

সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল’ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ‘দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী’ হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে মিছিলে কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, হলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

সমাবেশে সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিত লাভ করেছি। বঙ্গবন্ধু কন্যার আমলে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রীর জিরো টলারেন্স নীতি দেশের সুশাসন প্রতিষ্ঠা করেছে। তারই আন্তর্জাতিক স্বীকৃতি এখন বিভিন্ন ভাবে পাচ্ছি আমরা। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে আমাদের এগিয়ে নিতে হবে।

এস এম জাকির হোসাইন বলেন, বঙ্গবন্ধু সরকারের পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলেই বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন ও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। জননেত্রীর দৃঢ় নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ড দেশ-বিদেশে স্বীকৃতি লাভ করেছে। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি আজ বিশ্ব মিডিয়ায় ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে যেমন ভূষিত হয়েছেন তেমনি করে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ মিছিলছাত্রলীগঢাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT