মার্কিন মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানিয়েছেন কাইলি।
ইনস্টাগ্রামে কাইলি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে নবজাতকের হাত দেখা গেছে। সেই হাত স্পর্শ করে আছেন কাইলি। ক্যাপশনে কাইলি লিখেছেন ২/২/২২। ক্যাপশন দেখে ভক্তদের ধারণা, বিশেষ এই দিনেই মা হয়েছেন কাইলি।
সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র্যাপার ট্রাভিস স্কট। এই যুগলের তিন বছর বয়সী কন্যা সন্তান আছে। তার নাম স্টরমি।
গত বছর ২৪ বছর বয়সি উদ্যোক্তা কাইলি জেনার বলেছিলেন, বাবা হতে চলেছেন তাঁর প্রেমিক সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট। এ যুগলের ঘরে রয়েছে চার বছরের কন্যাসন্তান স্টরমি ওয়েবস্টার।
বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কাইলি জেনার। তিনি বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন প্রসাধনীর ব্যবসা থেকে। সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩০৯ মিলিয়ন।








