রিচার্ড ওভারটন দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ১১২ বছর বয়সে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে টেক্সাসে মৃত্যুবরণ করেছেন তিনি।
রিচার্ডের যত্নকারী কাছের এক ভাইয়ের স্ত্রী শার্লি ওভারটন জানান, অভিজ্ঞ এই সেনাসদস্য নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বড়দিনে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।
তিনি বলেন: তাদের পক্ষে যা করা সম্ভব সবই করেছেন।
জানা যায়, ৩০ বছর বয়সের দিকে সেনাবাহিনীর হয়ে কাজ করতেন রিচার্ড ওভারটন। ১৯৪১ সালে জাপান আক্রমণের ঠিক পরপরই তিনি পার্ল হারবারে চলে যান।
তার এই লম্বা জীবনের গোপন রহস্যের কী? তিনি বলেছিলেন- তা হলো সিগারেট খাওয়া এবং হুইস্কি খাওয়া। ওভারটনের অস্টিনের বাড়িতে প্রায়ই এসব পাওয়া যেত।
সম্প্রতি তার সর্বশেষ জন্মদিনও সেখানকার সবার মনোযোগ আকর্ষণ করেছিলো তাই অনেক অপরিচিতও তাকে শুভেচ্ছা জানাতে বাসায় চলে এসেছিলো। নিজের ১০০ তম জন্মদিনেও পাশের বাড়ির মানুষদের নিয়ে চার্চে গাড়ি চালিয়ে গেছেন তিনি।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে বলেন: নিজের উপস্থিত বুদ্ধি আর দয়ালু মনোভাব নিয়ে অনেকের জীবনে নাড়া দিয়ে গেছেন তিনি। তাকে জানতে পেরে আমি খুবই সম্মানিত। রিচার্ড ওভারটন আমাদের টেক্সাসবাসী হিসেবে গর্বিত করেছে এবং গর্বিত করেছে আমেরিকান হিসেবেও। তার কাজের প্রতিদান আমরা কখনোই দিতে পারবো না।
১৯০৬ সালে অস্টিনের পাশে জন্মগ্রহণ করেন ওভারটন এবং অল ব্ল্যাক ১৮৮৭ ইঞ্জিনিয়ার অ্যাভিয়েশন ব্যটালিয়নের হয়ে কাজ করেছেন।
২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে ভেটেরান্স ডে সেরেমনিতে ওভারটনকে সম্মান জানান।







