ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আগামী কালকের কর্মসূচী ঘোষণার মাধ্যমে আপাতত স্থগিত করা হয়েছে। প্রথম দিনের আন্দোলন থেকে সরে গেলেও দ্বিতীয় দিন আবার আন্দোলন শুরু করেন তারা।
গতকাল সোমবার রাস্তা অবরোধ করে আন্দোলন করছে কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে আবারও এই দাবিতে অবস্থান নেয় তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অনেকদিন ধরেই তারা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।

তাদের দাবি, এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার পর বার বার দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও পরে আর তা কার্যকরের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ জন্যই তারা রাস্তায় নেমেছেন।








