অর্থনীতি

দ্বিতীয় দিনের মতো বন্ধ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন

দ্বিতীয় দিনের মতো বন্ধ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন

যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন। আজ সোমবার দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হয়নি।

গতকাল রবিবারও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সাড়ে তিনঘণ্টা বন্ধ ছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন। সকাল সাড়ে দশটা থেকে চালু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি সারিয়ে দুপুর আড়াইটার দিকে লেনদেন শুরু হয়।

এরপর দেড়ঘণ্টায় সূচক ১ পয়েন্ট বেড়ে বিকেল চারটায় লেনদেন শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে।

উল্লেখ্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন স্বাভাবিক আছে।

বিষয়:ঢাকা স্টক এক্সচেঞ্জ যান্ত্রিক ত্রুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…