চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন বিলম্বে নিলে ৩০০ শতাংশ বেশি অ্যান্টিবডি: গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর দ্বিতীয় ডোজ পাওয়া এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে। ভ্যাকসিন সরবরাহে শিথিলতা ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দুশ্চিন্তা হচ্ছে। বিশেষত ভারতের সংকটের ফলে এই দুশ্চিন্তা আরো দ্বিগুণ করেছে। প্রথম ডোজের পর মানুষ দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের জন্য অধীর প্রতিক্ষা করছে।

এমনই সময় নতুন গবেষণা বলছে, প্রথম ডোজ ভ্যাকসিনের পর দেরিতে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের ফলে অ্যান্টিবডির মাত্রা বৃদ্ধি পায়, যা ২০-৩০০ শতাংশ বেশি।

প্রথমে যুক্তরাষ্ট্রের ফাইজারের ভ্যাকসিনে তা প্রমাণিত হয়েছে। পরে যুক্তরাজ্য এবং ভারতেও এমন উদ্যোগ নিয়েছে। মারাত্মক বিপর্যয়ের মাঝে ভারত দ্বিতীয় ডোজ ১২-১৬ সপ্তাহের পরামর্শ দিচ্ছে। অন্যান্য দেশও অনুরূপ পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি সিঙ্গাপুরে এমনটা প্রমাণিত হয়েছে। সিঙ্গাপুরের জন্য এটি সুসংবাদ হয়ে এসেছে। নগর রাষ্ট্রটিতে চার থেকে ছয় কিংবা ৮ সপ্তাহ কিংবা আরো বেশি সময় পর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগের কথা ভাবছে।

গবেষণা বলছে, প্রথম ডোজ প্রাথমিক প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি করে। দ্বিতীয় ডোজ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি তৈরি করে। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর দিলেও কার্যকারিতা বেশি হয়।

এনডিটিভি বলছে, ৮০ বয়স্কদের মাঝে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের পর দেখা গেছে যে, প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের ব্যবধান তিন সপ্তাহের পরিবর্তে যদি তিন মাস পর আসে তবে অ্যান্টিবডির পরিমাণ সাড়ে ৩ গুন বেশি হয়।

Reneta

সিঙ্গাপুর তাই বলছে, তারা আগে অধিক সংখ্যক মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রয়োগ করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের অধ্যাপক ডেল ফিশার বলছেন, তারা দিনে ৪০ হাজার লোককে ভ্যাকসিন দিচ্ছেন।

পরবর্তীতে দেরিতে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে বলছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে কয়েক লাখ মানুষ শিগগিরই প্রথম ডোজ ভ্যাকসিন পাবেন বলেই আশা তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ রোহিঙ্গাদের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি, দশ দিনের কঠোর ‘লকডাউন’

পরবর্তী

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর ‘টনি মন্টানা’

পরবর্তী

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর 'টনি মন্টানা'

মা-বাবার সম্পর্কের অবনতির জন্য বিবিসিকে দায়ী করলেন প্রিন্স উইলিয়াম

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT