চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর ‘টনি মন্টানা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২১, মে ২০২১
বিনোদন
A A

কাস্টিং ডিরেক্টর থেকে অভিনেতা বনে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় অভিনেতা আল পাচিনো। আর তার স্বপ্নের চরিত্র ১৯৮৩ সালের সিনেমা ‘স্যাক্রিফাইস’-এ আল পাচিনোর ‘টনি মন্টানা’। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

আইএএনএস-এ দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘সারাজীবনই আল পাচিনোর প্রতি মুগ্ধতা কাজ করেছে। স্যাক্রিফাইস-এর টনি মন্টানা চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো। কখনও এরকম কাজের সুযোগ পেলে, আমি নিশ্চিত যে খুবই ভালোভাবে করতে পারবো। এধরনের চরিত্রে যে এনার্জি থাকে, তা খুবই উপভোগ করার মতো। নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা যায় এই চরিত্রের মাধ্যমে।’

‘পাতাল লোক’ ওয়েব সিরিজের একটি ‍দৃশ্যে অভিষেক

দিল্লীর থিয়েটারে বেশ কিছুদিন কাজ করার পর ১২ বছর আগে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইতে আসেন অভিষেক। মুম্বাইয়ের খরচ সামলাতে হিমশিম খেয়ে তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করেন। ২০১৮ সালে হরর কমেডি ‘স্ট্রে’ ছবিতে কাজের সুযোগ পেয়ে যান তিনি। এরপর তার জীবন বদলে যায়।

অভিষেক বলেন, ‘স্ট্রে-এর আগে নিজেকে অভিনেতা ভাবতে সংকোচ হতো। নির্মাতারা আমার সম্পর্কে জানতেন না। যত মেধাই থাকুক, মানুষের বিশ্বাস অর্জন করতে না পারলে মেধা প্রকাশের সুযোগ নেই। স্ট্রে আমাকে সেই সুযোগ দিয়েছে। পরিচিতি ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে। আমি আজ যেটুকু এগিয়েছি, সবই ওই ছবির কারণে। নির্মাতা অমর কৌশিককে সেজন্য ধন্যবাদ জানাই।’

অভিনেতা আরও বলেন, ‘অভিনেতা হিসেবে আমি তামিল, তেলেগু, মালয়ালাম এবং বাংলা সহ সব ভাষায় কাজ করতে চাই। ভারতের বেশ কয়েকটি স্থানে থেকেছি। কারণ আমার বাবা সৈনিক ছিলেন। প্রতি চার থেকে পাঁচ বছর পর পর তার বদলি হতো। আমি পুরো ভারতের অভিনেতা হতে চাই।’

করোনা মহামারীর কারণে বেশিরভাগ ছবিই ওটিটিতে মুক্তি পাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে অভিষেক বলেন, ‘অভিনেতা হিসেবে নিজেকে বড় পর্দায় দেখাটা ছোট পর্দার চেয়ে বেশি আনন্দের। আমি অভিযোগও করছি না। কারণ, ওটিটি এমন একটি মাধ্যম যা সবাই দেখতে পারছেন।’

Reneta

অভিষেককে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘আজিব দাস্তানস’-এ। তার হাতে আছে ‘দোস্তানা টু’, ‘রাশমি রকেট’, ‘ভেদিয়া’, ‘আঁখ মিচোলি’ ও ‘হেলমেট।’ -কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকআল পাচিনোবলিউডলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT