চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ রোহিঙ্গাদের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি, দশ দিনের কঠোর ‘লকডাউন’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৩২ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা, যানবাহন ও মানুষজনের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় শুক্রবার থেকে দশ দিনের কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। তাছাড়া হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উখিয়া-টেকনাফের ৫টি ক্যাম্পে কঠোর ‘লকডাউন’ করে দেয়া হয়েছে ১ সপ্তাহের জন্য।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানিয়েছেন, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন দেয়া হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় টেকনাফের ক্যাম্প ২৪ এবং উখিয়ার ২, ৩, ৪ ও ১৫ নাম্বার ক্যাম্পকে লকডাউন করে দেয়া হয়েছে।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও খাবারের কার্যক্রম চলমান থাকবে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ রোহিঙ্গার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে ১২ রোহিঙ্গা মারা গেছেন।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছিল ৪ লাখ। সব মিলিয়ে বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসটেকনাফরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে পুলিশের অভিযানে ১৩ জন নকশালপন্থী নিহত

পরবর্তী

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন বিলম্বে নিলে ৩০০ শতাংশ বেশি অ্যান্টিবডি: গবেষণা

পরবর্তী
ডাক্তার বা নার্সের হাতে ভ্যাকসিনের সিরিঞ্জ, করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন বিলম্বে নিলে ৩০০ শতাংশ বেশি অ্যান্টিবডি: গবেষণা

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর 'টনি মন্টানা' ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর 'টনি মন্টানা'

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT