বাংলাদেশ

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ২৪ লাখ ৫৮ হাজার মানুষ

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া মানুষ, স্বাস্থ্যকর্মী দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী একজন ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে আজ পর্যন্ত তা গ্রহণ করেছেন ২৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন।

এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৬ হাজার ৮৬৫ জন এবং নারী ৮ লাখ ৫১ হাজার ৩৫৮ জন।

আর প্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ২৯১ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৬১৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৬৭৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে: শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন৷

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণভ্যাকসিন দেয়া শুরু হয়।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…