বাংলাদেশ

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ২৬০৭ জন

বাংলাদেশে অক্সফোর্ডের ভ্যাকসিনের মজুদ ও টিকা প্রদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের সিরিঞ্জ প্রস্তুত করছেন, করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আজ একদিনে ভ্যাকসিন দেয়া হয়েছে ২ হাজার ৬০৭ ডোজ। ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৪ ও নারী ১ হ্জার ৩৭ জন। 

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৪২ লাখ ৮১ হাজার ৭৭৬ জন। এরমধ্যে পুরুষ ২৭ লাখ ৩৫ হাজার ১৪২ এবং নারী ১৫ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

আর প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। এরমধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ৯৮ হাজার ৮০৫ ডোজ। এর মধ্যে সিনোফার্মের টিকা ৫ হাজার ২২৫ ডোজ এবং ফাইজারের ২৪০ ডোজ। বাকিগুলো অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: বুধবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…