চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৌড়ে ছিনতাইকারী ধরা অন্তরার সাহসিকতার গল্প

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:৪০ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

ছুটির দিনের সন্ধ্যা। শত শত মানুষের অবাক চোখ। রাস্তা দিয়ে এক যুবক দৌড়ে পালাচ্ছে। ওই যুবকের ঠিক পেছনে পেছনে ছুটছেন এক তরুণী। যেন পণ করেছেন, যুবককে ধরবেই। 

পাঠক, ভাবতে পারেন- এ কোনো নাটক বা সিনেমার দৃশ্য। কিন্ত না, ঢাকার রাস্তায় দৌড়ে পালানো ওই যুবক আসলে একজন ছিনতাইকারী। আর তাকে ধাওয়া করা তরুণী অন্তরা রহমান। একটি ল’ফার্মে চাকরি করেন।

সাহস নিয়ে সেই ছিনতাইকারীকে ধরে থানায় সোপর্দ করেছেন তিনি। এ অদম্য সাহসিকতার জন্য অন্তরা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিনন্দন বার্তা ও পুরস্কার।

অন্তরা রহমান। রাজধানীর বনশ্রীতেই মা আর ভাই-বোনের সঙ্গে বসবাস করেন। বাবা বিদেশে থেকে চাকরি করেন।

গত ১৭ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নাটকীয় সেই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অন্তরা রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: ওই দিন যাত্রাবাড়ির জনপথ মোড়ের আইডিয়াল স্কুলের সামনে রিক্সা থেকে এক ছিনতাইকারী আমার হাত ব্যাগটি নিয়ে দৌড় দেয়, আমি ভয় না পেয়ে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করি। যেহেতু ছিনতাইকারীর মুখটা আমি দেখি নাই, তাই ছিনতাইকারীর গায়ের পোশাক চিনে রাখি।

‘এক পর্যায়ে একটি গাড়ি ছিনতাইকারী উঠে পড়লে আমিও সেই গাড়িতে উঠি, গাড়িতে ড্রাইভার হেল্পার ছাড়া যাত্রী ছিল না।’

Reneta

আমি গাড়িতে উঠতেই হেল্পার জিজ্ঞেস করে কি হয়েছে? আমি তাকে বলি, একটু আগে কোনো লোক এই গাড়িতে উঠেছে কিনা?

সে উত্তরে বলে, এই বাসে না অন্য কোনো বাসে দৌড়ে উঠতে দেখেছি।

‘কিন্তু আমি বাসের শেষপ্রান্তে  লক্ষ্য করলাম, একজন বসে আছে। তার গায়ে থাকা পোশাক আমার ব্যাগ নিয়ে দৌড়ে আসা লোকটির পোশাকের সঙ্গে মিলে যায়। আমি তার কাছে গিয়ে দেখি আমার ব্যাগের উপরে সে বসে আসে। আর আমার মুঠোফোনটি তার পায়ের নিচে।’

অন্তরা বলেন, আমি চিৎকার করে গাড়ি থামাই, এক পর্যায়ে কয়েকজন তরুণ ওই গাড়ি উঠে আসলে তাদেরকে ঘটনা খুলে বলি। এরপর ছিনতাইকারীকে নিয়ে যাত্রাবাড়ি থানায় পুলিশের কাছে সোপর্দ করে একটি মামলা করি।

‘গাড়িতে ধরা পড়ার পর ছিনতাইকারী বারবার বলছিল, তাকে যেন পুলিশে না দেই, একদিন আগেই নাকি সে হাজত থেকে ছাড়া পেয়েছে, আমি চিন্তা করলাম একদিন আগে যে হাজত থেকে ছাড়া পেয়ে নিজেকে শোধরাতে পারে নি, তাকে পুলিশের হাতে তুলে দিতেই হবে।’

ছিনতাই রাজধানীর ঢাকার বুকে নতুন কিছু নয়, তবে ছিনতাইকারীর পেছনে ছুটে তাকে পাকরাও করে পুলিশে কাছে তুলে দেওয়ার মধ্যে নতুনত্ব আছেই।

কোন ভাবনা থেকে একজন ছিনতাইকারীর পিছু ধাওয়া করলেন?  জানতে চাইলে অন্তরা বলেন: আমার মধ্যে কোনো ভয় ছিল না, আমি চিন্তা করেছিলাম ছিনতাইকারীকে ধরতেই হবে, হয়তো ধরতে গিয়ে আমার হাত পা কাটবে, অল্প ব্যথা পাব কিন্তু ছিনতাইকারীকে ছাড় দেওয়া যাবে না। ছাড় পেয়ে গেলেই আবার সে আরেকজনের সঙ্গে একই কাজ করবে।

এমন সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও পুরস্কারও পেয়েছেন অন্তরা রহমান।

মঙ্গলবার ( ১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছ থেকে সাহসিকতার পুরস্কার নিচ্ছে অন্তরা রহমান

সেসময় ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের নিকট সোপর্দ করেন। যা অত্যন্ত প্রশংসনীয়।

‘আশা করি এই সাহসী অন্তরার মত সকলে সাহসী হয়ে অপরাধের বিরুদ্ধে দাঁড়াবেন। অন্তরা বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

পুলিশ না হয়েও পুলিশের কাজ করলেন, পেলেন পুরস্কারও। কেমন লাগছিল সেসময়?

জবাবে অন্তরা রহমান বলেন: আসলে আমি ওই দিন থানায় যাওয়ার পর থেকেই ওসি কাজী ওয়াজেদের সাহায্য পাই। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে থানা পুলিশের কাছ থেকে সাহায্যটা আমার মনে থাকবে। চলতি সপ্তাহে ওসি ওয়াজেদ ফোন দিয়ে আমাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে যেতে বলেন, আমি তখনও জানতাম না এ রকম কোন চমক আমার জন্য অপেক্ষা করছে।

পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন: আসলে পুরস্কারের আমি ব্যাপারে কোনো কৃতিত্ব নিতে চাই না, আমাকে ওই মুহুর্তে অনেকেই সাহায্য করেছে সব কৃতিত্ব ওই নাম না জানা মানুষগুলোর।

‘আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, হাত গুটিয়ে বসে থাকি নি। যা কি না আমি ছোট বেলা থেকেই করে আসছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ মাতানো চেরিশেভের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ

পরবর্তী

চীনে জনাকীর্ণ স্থানে গাড়ি হামলায় নিহত ৯

পরবর্তী
চীন-গাড়ি হামলা

চীনে জনাকীর্ণ স্থানে গাড়ি হামলায় নিহত ৯

বিএনপি

জাতিসংঘে বিএনপি, রাতে ‘গুরুত্বপূর্ণ‘ বৈঠক

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT