চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে জনাকীর্ণ স্থানে গাড়ি হামলায় নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
চীন-গাড়ি হামলা

চীনের হেনজিয়াং নগরীতে ভিড়ের মধ্যে এক ব্যক্তি চলন্ত গাড়ি তুলে দেয়ার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩ জন।

স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হুনান প্রদেশের হেনজিয়াংয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এক ব্যক্তি লাল রঙের একটি এসইউভি গাড়ি হঠাৎ করেই নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারের ভেতর লোকজনের ভিড়ের মাঝে ঢুকিয়ে দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, হামলার শিকার কয়েকজনকে দেখে মনে হয়েছে শুধু গাড়ির আঘাত নয়, তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনার প্রায় সাথে সাথে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভিডিওটিতে দেখা গেছে, গাড়ি হামলার পর জনাকীর্ণ স্কয়ার থেকে ছুটে পালাচ্ছে মানুষ। অনেককে আহতদের সাহায্য করা বা তাদের ওঠানোর জন্য হাঁটু মুড়ে বসে পড়তে দেখা যায়। আশপাশে পড়ে রয়েছে কয়েকটি নিথর দেহ।

Breaking: At least 3 dead and more than 40 injured after an SUV rammed into a crowd of people in Hengyang, China. A man is in custody and the motive is under investigation. (Via @ZhangZhulin) pic.twitter.com/XLEkBhN9kr

— PM Breaking News (@PMBreakingNews) September 12, 2018

Reneta

ঘটনার পরপরই পুলিশ গাড়ির চালককে আটক করেছে। সন্দেহভাজন গাড়িচালকের নাম ইয়াং জানইয়ুন (৫৪) বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড আছে বলে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানিয়েছে, ইয়াং এর আগে অগ্নিসংযোগ ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জেল খেটেছে।

তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে হামলাটিকে ‘আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিত, বিদ্বেষপূর্ণ গাড়ি চালনার ঘটনা’ বলে ব্যাখ্যা কর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি হামলাচীনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দৌড়ে ছিনতাইকারী ধরা অন্তরার সাহসিকতার গল্প

পরবর্তী

জাতিসংঘে বিএনপি, রাতে ‘গুরুত্বপূর্ণ‘ বৈঠক

পরবর্তী
বিএনপি

জাতিসংঘে বিএনপি, রাতে ‘গুরুত্বপূর্ণ‘ বৈঠক

বার্সায় ফিরতে চান গার্দিওলা

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT