চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে বিএনপি, রাতে ‘গুরুত্বপূর্ণ‘ বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

আগামী সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। এর নেতৃত্বে দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সময় বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের কয়েক মাস আগে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে, জাতিসংঘ ও কমনওয়েলথের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠানের নজির রয়েছে।

সরকার শেষ পর্যন্ত পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ না নিলে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের সহযোগিতা চাইতে পারে বিএনপি।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলে জানা গেছে।

এই সফরে জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরাসের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

এছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হতে পারে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার মধ্যরাতে নিউইয়র্কের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন ফখরুল ইসলাম।

বিএনপির একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকে আগামী সাধারণ নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতাকেই বেশি প্রাধান্য দেবে বিএনপি।

২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে সরকার কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

এ বিষয়টি তুলে ধরে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘ-বিএনপিজাতীয় সংসদ নির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT