চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিকে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করত প্রতারক চক্রটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

দেশের একটি জাতীয় দৈনিকে অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের জন্য বিজ্ঞাপন দিয়ে তাদের প্রলুব্ধ করত প্রতারক একটি চক্র। তারা অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের মোটা অংকের টাকা বেতন ও ব্যবসায়ের অংশীদারের প্রলোভন দেখাত বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশন (পিবিআই)।

আত্মসাৎকারী এক চক্রের মুল হোতা সহ ৫ প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের পিবিআই’র ঢাকা মেট্রো অফিসে সংস্থার অতিরিক্ত উপ-মহা পরিদর্শক (ডিআইজি) মাইনুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- মো. হারুন-অর রশিদ ওরফে রামনাথ ঠাকুর (৫৬), সনজ সাহা ওরফে মো. উজ্জল চৌধুরী ওরফে জি মোস্তফা কামাল (৪৭), মো. শামসুল আলম মজুমদার ওরফে কোপা শামসু ওরফে মিজানুর রহমান(৪৮), আমিনুল ইসলাম ওরফে আমিন(৩৭), মো. মোকসেদুর রহমান আকন ওরফে আল আমিন(৩৮)।

তিনি বলেন, চক্রের এই সদস্যরা জাতীয় দৈনিকে বিজ্ঞাপন, প্রাতভ্রমনের কালে চক্রের মাঠ পর্যায়ের সদস্যরা বিভিন্ন সরকারী অবসরপ্রাপ্ত চাকরীজীবীদের টার্গেট করত, প্রথমে চাকরির প্রলোভন দেখিয়ে এবং পরে ব্যবসায়ী অংশীদার করা কথা বলে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো।

মাইনুল হাসান বলেন, আমাদের কাছে এমন ১২টি অভিযোগ আসে, প্রতারক চত্রটি এদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে এক অবসর প্রাপ্ত সচিব প্রতারিত হয়েছে ১ কোটি ৪৮ লাখ টাকা। এসব অভিযোগের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর মিরপুর পল্লবীর একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তিনি বলেন, চক্রের সদস্যরা খুব সূক্ষ্মভাবে টার্গেট করা লোকজনকে সুসজ্জিত ভুয়া অফিস দেখিয়ে চাকরির প্রলোভন দেখাত, পরে কৌশলে ব্যবসায়ী অংশীদার বানানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে অফিস ছেড়ে পালিয়ে যেতো। চক্রটি মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে টাকা হাতিয়ে নিত।এমন আরো চার থেকে পাঁচটি চক্র আছে বলেও জানান তিনি।এছাড়াও রাজধানীর বাইরেও চক্রটি সক্রিয় ছিল।

Reneta

তিনি বলেন, এ বিষয়ে পিবিআই’র পুলিশ পরিদর্শক মো মনিরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর খিলগাওঁ থাকায় একটি মামলা (মামলা নম্বর ৭৭) দায়ের করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারক চক্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT