চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেয়ালের নাম মাহমুদুল্লাহ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৩৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

মিস্টার ডিপেন্ডেবল কিংবা দ্য ওয়াল নামটা ভারতের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের নামের প্রতিশব্দ হয়েছিলো দীর্ঘদিন। তার অবসরের পর ওই নামের যোগ্য উত্তরাধিকারী এখনো পায়নি বিশ্ব ক্রিকেট।

তবে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের অলরাউন্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ যে ধীরে ধীরে দ্রাবিড়ের সেই নামের দিকে এগিয়ে যাচ্ছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই নিজের নামের প্রতি এক ধরণের নির্ভরযোগ্যতার প্রমাণ দিয়ে চলছেন মাহমুদুল্লাহ। ফিনিশার হিসেবেও তার জুড়ি নেই।

Banglabid

টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাট হাতে করলেন অপরাজিত ২৯ বলে ৪৯ রান, হাঁকালেন সাতটি চার ও একটি ছয়। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো আরেকটি অনবদ্য ইনিংস। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ১৩ বলে ৩৩ রানের আরেকটি মারকুটে ইনিংস।

গত বছরের বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন মাহমুদুল্লাহ। তিন ধরণের ক্রিকেটেই উজ্জ্বল তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ১২৫টি ম্যাচে দু’টি সেঞ্চুরি আর ১৪টি হাফ সেঞ্চুরি দিয়ে করেছেন দুই হাজার ছয়’শ ২৯ রান। গড় ৩৩ দশমিক ২৭।

টেস্ট ক্যারিয়ারে ২৭টি ম্যাচে করেছেন এক হাজার পাঁচ’শ ছয় রান। গড় ৩১ দশমিক ৩৭। টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৫১ ম্যাচে করেছেন ছয়’শ ৬৩ রান। 

Reneta

অফ ব্রেক বোলিংয়ের নিজের জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে তার শিকার ৭০টি উইকেট, টেস্টে শিকার ৩৭ টি উইকেট আর টি-টুয়েন্টিতে মাহমুদুল্লাহর শিকার ২০ উইকেট।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের সেরা একাদশে টপ অর্ডারে নিজের নাম তুলেছেন। অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ দলে নিজেকে নিয়ে গিয়েছেন অসাধারণ উচ্চতায়।

টাইগার দলে মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাতিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারপরও গর্বিত বাংলাদেশ

পরবর্তী

তামিমকে হারানো বিগ লস: মাশরাফি

পরবর্তী

তামিমকে হারানো বিগ লস: মাশরাফি

আমাদের দেশপ্রেম ও ভারতবিদ্বেষ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT