টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল আজ। মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সুপার টেনের চার ম্যাচের তিনটিতে জিতে ‘এ’ গ্রুপে রানার্স-আপ ইংলিশরা। আর চার ম্যাচের চারটিতেই জয়ী হয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন কিউইরা।
নিউজিল্যান্ড ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেললেও ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
অন্যদিকে মহিলাদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালও আজ। খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। দিল্লির একই ভেন্যুতে খেলা মাঠে গড়াবে বিকেল ৩টায়।






