রাজনীতি

নেতাকর্মী আটক ও আহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

নেতাকর্মী আটক ও আহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

শনিবার সকালে বিএনপি’র কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে জলকামান ব্যবহার ও লাঠিপেটায় প্রায় ২৩০ জন আহত এবং পরে দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এঘটনার প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে ন্যাক্কারজনক আক্রমণের প্রতিবাদে আগামী সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা ও উপজেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছেন রিজভী।

এসময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ আটকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান তিনি।

বিষয়:কালো পতাকা কালো পতাকা প্রদর্শন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…