শিক্ষা

জাবি উপাচার্যকে কালো পতাকা

জাবি উপাচার্যকে কালো পতাকা

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে হাতে হাত ধরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে এ সময় দুর্নীতির দায়ে উপাচার্য ড. ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

এ কর্মসূচীতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বিষয়:অধ্যাপক ড. ফারজানা ইসলাম কালো পতাকা জাবি উপাচার্য পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…