চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় মাস, ১০ দল ও একটি ট্রফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়োজক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯’র আসর। এ আসরে ফিরিয়ে আনা হয়েছে ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাট।

ক্রিকেটের ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৫ জানুয়ারি ১৯৭১। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের দুই অবিসংবাদিত প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ওই ম্যাচের সবচেয়ে মজার ব্যাপার ছিল, প্রতি ইনিংস হয়েছিল ৪০ ওভারে এবং প্রতি ওভার ছিল আট বলের।

তার চার বছর পর (১৯৭৫) প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ইংল্যান্ড। প্রথম বিশ্বকাপে অবশ্য ম্যাচ হয় প্রতি ইনিংসে ৬০ ওভারের (সবমিলিয়ে ১২০ ওভার)। উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দল তাতে অংশ নেয়। রীতি অনুযায়ী প্রত্যেকটি দলই সাদা জার্সি গায়ে জড়িয়ে বিশ্বকাপ খেলে।

প্রথম বিশ্বকাপে ফাইনালে যায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টেস্ট ক্রিকেটের কুলীন সদস্য অজিদের হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নের খাতায় নাম খেলায় ক্যারিবীয়রা। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্যাঙ্গারু বাহিনীকে ১৭ রানে হারায় ক্যারিবীয় দানবরা।

ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। যারা সর্বোচ্চ পাঁচবার বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ভারত দুইবার করে বিশ্বকাপ জিতেছে। একবার করে এই বিশ্বযুদ্ধে জয়ী হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা।

Reneta

এই নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। ১৯৯৯ সালে অভিষেক হওয়ার পর থেকে প্রতিটি আসরেই অংশ নেয় টাইগার বাহিনী। এবার সেমিফাইনালের আশা নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রাখা মাশরাফী বিন মোর্ত্তজার দল আগে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সেটিও আবার গত বিশ্বকাপে।

গত ২০১৫ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই দুদল গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার পর ফাইনালও খেলে। তবে একপেশে ফাইনালে কিউইদের হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বসেরা হয় অজিরা।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং এবারের আয়োজনের সুযোগ পেয়েছে ইংল্যান্ড। এই আসরে বিশ্বের সেরা ১০টি দল অংশ নিচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা এবং টুর্নামেন্টের সময় যেকোনো ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের মতো বিশ্বকাপ না জেতা প্রোটিয়ারাও একই বিন্দুতে দাঁড়িয়ে।

ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। তবে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে ফ্লেভারটা একটু বেশিই আলাদা হয়। সেটা বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো টুর্নামেন্ট বা ফরম্যাটই হোক না কেনো।

পাকিস্তান ও ভারতের ম্যাচ ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং তাদের মধ্যকার এই লড়াই যুদ্ধক্ষেত্রের যুদ্ধের চেয়ে কম নয়! সেই যুদ্ধক্ষেত্র যদি বিশ্বকাপ হয়, তবে তাদের অনুগামীদের আবেগ এবং মানসিক অবস্থা শব্দ দিয়ে বর্ণনা করার মতো নয়।

এই বিশ্বকাপে ভারত-পাকিস্তান দুটি দলই গ্রুপপর্বে একে-অপরের মুখোমুখি হবে। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে তাদের লড়াই। বাংলাদেশের অনেক ম্যাচের মতো ভারত-পাকিস্তানের ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে।

১৯৯২ বিশ্বকাপ ফরম্যাট
এবারের বিশ্বকাপে সাত বিশ্বকাপ আগে ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে। গত ছয়টি বিশ্বকাপে দলগুলো বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার সেটা থাকছে না। এবার প্রতিটি দলই প্রতিটি দলের সঙ্গে খেলবে। লিগ ম্যাচগুলো শেষে সরাসরি নির্ধারিত হবে সেমিফাইনাল।

প্রথম সেমিফাইনাল হবে ৯ জুলাই, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। যেখানে একে-অন্যের মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ ও টেবিলের চারনম্বর দল।

আর দ্বিতীয় সেমিফাইনালে পয়েন্ট তালিকায় থাকা দুই ও তিননম্বর দল খেলবে। এই ম্যাচ হবে ১১ জুলাই বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯’র ট্রফি হাতে পেতে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দুটি দল ১৪ জুলাই ক্রিকেটের ‘তীর্থস্থান’খ্যাত লর্ডসের ফাইনালে খেলবে। দীর্ঘ ৪৬ দিনের মহারণ শেষে একদল উঁচিয়ে ধরবে শিরোপা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT