ক্রিকেট

দেড় মাসের মিশনে চট্টগ্রাম গেল এইচপি

চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বাসের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বাসের সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে টাইগার হাই-পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। স্কোয়াডে থাকা ২২ ক্রিকেটার শনিবার গেছেন চট্টগ্রামে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

দেড় মাসের ক্যাম্পে ব্যস্ত সময় পার করবে সম্ভাবনাময় ক্রিকেটাররা। পুরো কার্যক্রম পরিচালিত হবে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ে থেকে।

সেপ্টেম্বরে এইচপি ইউনিট চট্টগ্রামেই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ।

ম্যাচের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ৫০ ওভারের তিনটি ম্যাচ। ৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু ১৫ সেপ্টেম্বর।বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা একটি বাসের সামনে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ প্রস্তুতির পরও চলবে এইচপি’র স্কিল ট্রেনিং। চট্টগ্রাম পর্ব চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

এইচপি স্কোয়াড
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।
উইকেটরক্ষক: ইমরানউজ্জামান, আকবর আলী।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

বিষয়:এইচপি বাংলাদেশ ক্রিকেট বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…