চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো সরকার: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:৪৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ভারতের সঙ্গে দুটি প্রতিরক্ষা সমঝোতায় স্বাক্ষর করে বর্তমান সরকার দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বিএনপির এই নেতা।

বিকেলে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে ডাকা সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, আমরা জেনেছি ভারতের সঙ্গে ২২টি চুক্তি ও ৪ সমঝোতা স্মারকে সই করেছেন প্রধানমন্ত্রী।এতে দুটি প্রতিরক্ষা স্মারকেও সই করা হয়েছে।।আমরা এতোদিন যা বলে এসেছি তাই হলো। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের মুখের দিকে তাকিয়ে হলেও এই কাজ করবেন না। কিন্তু তিনি দেশের মানুষের কান্নার রোলকে তোয়াক্কা না করেই হাসতে হাসতে প্রতিরক্ষা সমঝোতা স্মারকে সই করলেন।

রিজভী বলেন, এর মধ্যদিয়ে আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পার্শ্ববর্তী দেশকে উন্মুক্ত করে দেয়া হলো। জনমত এবং মানুষের যে মর্যাদা তাকে তাচ্ছিল্য করে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করেছে সরকার।

তিস্তা চুক্তি মানুষের দাবি ছিলো। কিন্তু মানুষের বাঁচার সম্বল বায়ু ও পানির নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো ভারতের কাছে নিজেদের সার্বভৌমত্বকে  বিকিয়ে দিলো মন্তব্য করে রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে ভারত এসবের কিছুই পেতো না।

রিজভী বলেন, শুনেছি তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বসবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কিসের কথা? তিস্তা চুক্তি সমাধান করবেন দু’দেশের প্রধানমন্ত্রী। রিজভী এসব জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

https://youtu.be/uOwPHStPtWU

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফরবিএনপি-রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT