চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ মানুষ ক্লিন এনার্জি থেকে জ্বালানি পাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘বাংলাদেশে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ মানুষ ক্লিন এনার্জি থেকে জ্বালানি পাবে। আমরা প্রতিজ্ঞা করেছি যে, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ মানুষ ক্লিন এনার্জি থেকে জ্বালানি পাবে। এটাই আমাদের লক্ষ্য।’

দশম বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগে স্টেক হোল্ডার সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) এই ইন্টারভিউটি সম্প্রচার করা হয় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিকাশ নিয়ে নসরুল হামিদের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ছোট এই দেশটি জনসংখ্যা ১৬ কোটি। এরমধ্যে ৬০ শতাংশই জলাভূমি। ৭০০টি নদী আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দেশে রয়েছে। প্রতিবছরই বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়। আমাদের দেশে কৃষকরা অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়। চাষাবাদ সেখানে কঠিন। তারা ডিজেল পাম্প ব্যবহার করে। জ্বালানির দামও বাড়ছে। বৃষ্টিপাতের তারতম্যও রয়েছে। তবে জ্বালানি মন্ত্রণালয় যা করছে তা হলো-আমাদের একটি সংগঠন আছে যার নাম স্রেডা (টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ)। আমরা কৃষি মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে  ১২  লাখ ডিজেল পাম্পকে সোলার পাম্পে রূপান্তর করার কাজ করছি।

তবে এই কাজে যথেষ্ট চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি বলেন, ‘মূল চ্যালেঞ্জটা হচ্ছে আমরা কত দ্রুত এটা করতে পারব। কৃষকরাও প্রচলিত রীতির বাইরে কাজ করতে আগ্রহী নয়। প্রযুক্তি পরিচালনা করাও একটা বড় ব্যাপার। কারণ কৃষকরা পর্যাপ্ত শিক্ষিত নয় বিষয়গুলো পরিচালনার জন্য।’

এই চ্যালেঞ্জ বাংলাদেশ কিভাবে উতরাবে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা সোলার রোডম্যাপ বাস্তবায়ন করছি। ২০২৩ সাল থেকে ২০৩১ সালের মধ্যে আমরা ৪৫ হাজার ডিজেল পাম্পকে সোলার পাম্পে রূপান্তর করার কাজ করছি। এতে আমরা ৩ লাখ টন কার্বন ডাই অক্সাইড প্রশমন করতে পারব। তবে আমাদের ১২ লাখ ডিজেল পাম্প আছে এটা মাথায় রাখতে হবে। বড় চ্যালেঞ্জ এটা। অবশ্য অনেক আর্থিক সংস্থাই আমাদের সঙ্গে কাজ করছে যেমন-এডিবি, জিআইএস। এটা কঠিন হবে জেনেও আমরা শুরু করেছি। আমরা এরইমধ্যে ২ হাজার পাম্প নিয়ে কাজ শুরু করেছি। এ ছাড়াও কৃষকদের বুঝাতে হবে যে এটার ভালো দিকগুলো কী কী।

Reneta

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এর জন্য প্রণোদনা দিচ্ছি। এ জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। যার ফলে মানুষ এই কার্যক্রমে আগ্রহ হচ্ছে। এছাড়া আমরা একটা নীতি গ্রহণ করেছি, যেখানে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ তৈরি করে সোলার পাম্প বসানো হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক যোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। জার্মানিসহ উন্নত দেশসমূহকে প্রযুক্তি হস্তান্তরে অগ্রণী ভূমিকা পালন করা উচিৎ।

এ সময় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪-এ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নসরুল হামিদ বিপুবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT