দেশে রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের শর্তসাপেক্ষ অনুমোদন

একজন স্বাস্থ্যকর্মী করোনার ভ্যাকসিনের সিরিঞ্জ হাতে নিয়ে প্রস্তুত হচ্ছেন, মুখে মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস প্রতিরোধে শর্তসাপেক্ষে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর স্পুটনিক ভ্যাকসিনের অনুমোদন দেয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনাপত্তিসূচক সনদপত্রে বলা হয়: এই ভ্যাকসিন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ, ইউক্রেন এর নাগরিকদের প্রয়োগ করতে হবে।
তবে ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলে এর জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর দায়ী থাকবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






