বাংলাদেশ

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এখন আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিদ্যমান নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য হাজেরা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে হাইকোর্টের রায় বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?

জবাবে আসাদুজ্জামান খান বলেন: ‘বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ। এই সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। কোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে, সে বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।’

এর আগে সংসদে, ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ ৯ বছর থেকে ৬ বছরে কমিয়ে আনার বিধান করে আজ সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ কণ্ঠ ভোটে হয়।

বিষয়:বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…