চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে সুসংবাদ দিলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আঙুলের সংক্রমণ সেরে গেছে। হাতে ব্যথা নেই মোটেও। খুব ভাল অনুভব করছেন। মেলবোর্নে চিকিৎসা নিয়ে রোববার দেশে ফিরে সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন এসব কথা ।

ভালো অনুভব করলেও এখনই সার্জারি করাতে পারছেন না। অপেক্ষা করতে হবে অন্তত ৬-১২ মাস। এই সময়টা তাহলে কী করবেন বিশ্বসেরা অলরাউন্ডার?

সাকিব বললেন, পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে হাতে শক্তি ফিরিয়ে নামতে চান মাঠে।

Banglabid

মেলবোর্নে একজন হ্যান্ড থেরাপিস্টের শরণাপন্ন হয়েছিলেন সাকিব। সেখানে ৯ দিন কাটিয়ে দেশে ফিরে বিশেষজ্ঞের মতোই দিলেন নিজের ইনজুরি আপডেট।

‘ইনফেকশন নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু এটা প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্ট করতে হবে। দেখতে হবে বাড়ল কি না বা অন্য কোনো সমস্যা হল কি না।’

এখনই কেন সার্জারি করা যাবে না ডাক্তারের ভাষায় সেটিও বললেন সাকিব, ‘ইনফেকশন যদি হাড়ের ভেতর থেকে থাকে সেটা সারার সম্ভাবনা নেই। হাড়ের ভেতর রক্ত যায় না। আর অ্যান্টিবায়োটিক রক্তের মাধ্যমেই ছড়ায়। যেখানে ব্লাড যাবে না সেখানে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করবে। এটা নিশ্চিত হওয়ার জন্য ৬-১২ মাসের মধ্যে সার্জারি করা যাবে না।’

Reneta

মাঠে ফিরে আসার সুখবরটা সাকিব দিলেন সবার শেষে, ‘ভাল দিকটা হচ্ছে সার্জারি না করেও হয়তো খেলা সম্ভব হতে পারে। এখন যেহেতু সার্জারির সুযোগ নেই, তাই আমি ফিজিওর পরামর্শে চিন্তা করছি সার্জারি না করে কীভাবে খেলা যায়।’

বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকবে এমন খবর শোনা যাচ্ছিল। আসলেই কি তাই?

‘এটা এমন একটা সমস্যা যার কোনো সময়সীমা নেই। আমি হয়তো পরের মাসেই খেলতে পারি। এখন আমার হাতে ব্যথা নেই। খুব ভাল ফিল করছি। এখন শুধু গুরুত্বপূর্ণ হল আমার হাতে স্ট্রেন্থ কত দ্রুত ফিরে আসে। সেটা রিহ্যাবের মাধ্যমে তাড়াতাড়িও ফিরে আসতে পারে। সেটা যদি আসে সামনের মাসেই খেলতে পারি। যদি দেখি ব্যথা হচ্ছে তখন অপেক্ষা করতে হবে সার্জারি পর্যন্ত।’

‘এটা অনিশ্চিত একটা ব্যাপার। একটা জিনিস ভাল যে এখন মনে হচ্ছে ইনফেকশনের পর সার্জারি না করেও খেলা যেতে পারে। কবে মাঠে ফিরতে পারব নিশ্চিত করে বলাটা মুশকিল। হতে পারে এক মাস পরও খেলতে পারি। আবার ৬ মাসও লাগতে পারে।’

চলতি মাসেই শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। দলে নেই সাকিব। নভেম্বরে ঘরের মাঠে আরও একটি সিরিজ অপেক্ষা করছে। হাতে শক্তি ফিরে পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT