চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন মাঠে ফেরার পালা। বিসিবির ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপে খেলতে বৃহস্পতিবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

টাইগার অলরাউন্ডারকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন ফুলের তোড়া আর ব্যানার সঙ্গী করে আসা একদল ভক্ত। ছিলেন সংবাদকর্মীরা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে একবছর সবধরনের ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে সাকিবকে।

সময়টা স্ত্রী উম্মে আহমেদ শিশির ও দুই সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়ই অবশ্য তিনি সেখানে পরিবারের সঙ্গে কাটিয়েছেন।

Banglabid

ফিরেই বিশ্বসেরা অলরাউন্ডার মন দেবেন খেলায়। নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিসিবির টি-টুয়েন্টি আসর। একবছর অপেক্ষার পর ক্রিকেটে ফিরে টাইগার তারকা পাবেন ছোট ফরম্যাটের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করতে সাকিবের দরকার মাত্র ৩০ রান। ৩০৮ ম্যাচে তিনি করেছেন ৪,৯৭০ রান। তিনি এই রান করেছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে।

আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আন্তর্জাতিক ম্যাচে নামার আগেই একটি সুসংবাদও পেয়েছেন। বাঁহাতি তারকাকে ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের সিংহাসন ফিরিয়ে দিয়েছে আইসিসি।

Reneta

আইসিসির সবশেষ প্রকাশিত ওডিআই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়জন থেকে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন সাকিব। তার রেটিং ৩৭৩। নিষিদ্ধ করার পর আইসিসি তার নাম তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের তালিকা থেকে সরিয়ে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসানসাকিবের নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতুতে আর মাত্র পাঁচটি স্প্যান বসানো বাকি

পরবর্তী

ডি মারিয়া ফিরলেও জায়গা হয়নি আগুয়েরোর

পরবর্তী

ডি মারিয়া ফিরলেও জায়গা হয়নি আগুয়েরোর

ছবি: শামসুল হক রিপন

ঘন্টাব্যাপী দারাজের আড্ডায় মাহিয়া মাহি

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT