চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে পৌঁছেছে বিশ্বকাপ, বিশ্বজয়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন আকবর-অভিষেক-মাহমুদুল-রাকিবুলরা। বুধবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজ।

সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার ভারতের যুব দলকে ৩ উইকেটে হারিয়ে দেশের ইতিহাসের প্রথম কোনো বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেন টাইগার অধিনায়ক আকবর আলী।

টাইগার যুবারা বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে সাউথ আফ্রিকা থেকে দেশের বিমানে চাপেন। প্রায় ১২ ঘণ্টা বিমান ভ্রমণের পর তারা পৌঁছালেন।

বিশ্বজয়ী দলকে বরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে নানা প্রস্তুতি। শের-ই-বাংলা স্টেডিয়ামে করা হচ্ছে আলোকসজ্জা। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। শরিফুল-সাকিবদের ছবির মাঝে বড় অক্ষরে লেখা- ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের সরাসরি নিয়ে আসা হচ্ছে বিসিবি কার্যালয়ে। সেখানে হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পরে একাডেমি ভবনের ডাইনিংয়ে ডিনারে অংশ নেবেন খেলোয়াড়-বিসিবি কর্মকর্তারা।

নিমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বজয় করে ফেরা সোনার ছেলেদের অভিভাবকদেরও। রাতে তাদের থাকার ব্যবস্থাও করেছে বিসিবি। রংপুর থেকে চলে এসেছেন অধিনায়ক আকবর আলীর বাবা-মা।

Reneta

খেলোয়াড়রা যার যার গ্রামের বাড়ির পথে ছুটবেন বৃহস্পতিবার সকালে। যাদের এলাকায় বিমানবন্দর আছে তাদের জন্য বিমান টিকিট কেটে রেখেছে বিসিবি। বাকিরা যাবেন বাসে চড়ে। সেটিরও ব্যবস্থা করেছে বিসিবি। রাকিবুল হাসান খিলগাঁও ও প্রান্তিক নওরোজ নাবিল যাবেন উত্তরার বাসায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবরনাজমুল হাসান পাপনবিসিবিযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপতথ্য মোকাবেলায় ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

রানা প্লাজা ও তাজরিন ট্রাজেডি: আদেশ হয়েছিল লাশ গুমের

এপ্রিল ২২, ২০২৬

‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT