চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এর নতুন ধরন (স্ট্রেইন) বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছেন দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বিজ্ঞানীরা।

গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন তারা।

বিসিএসআইআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের নতুন যে স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়।

ড. সেলিম খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়।

যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপজুড়ে। নতুন ধরনের এই কোভিড ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের।

গবেষকরা বলছেন, নতুন এই ভাইরাসটি ৭০ শতাংশ দ্রুত ছড়ায়। একমাস আগে নভেম্বরেও যেখানে যুক্তরাজ্যে আক্রান্তদের চারভাগের একভাগ এই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত ছিল বর্তমানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সেটা বেড়ে দাঁড়িয়েছে দুই তৃতীয়াংশে।

নতুন প্রজাতির ভাইরাসটি বেশি বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ, নতুন এই প্রজাতিটি ভাইরাসের অন্য প্রজাতিকে প্রতিস্থাপন করে দিচ্ছে। এটির বিভাজন বা রূপান্তর ভাইরাসের কিছু অংশে পরিবর্তন আনে, যা গুরুত্বপূর্ণ। তাছাড়া ল্যাব পরীক্ষায় দেখা গেছে এসব বিভাজনের মধ্যে বেশ কিছু মানুষের দেহের কোষকে সংক্রমিত করার কাজে ভাইরাসের সক্ষমতা বাড়ায়। এসব বৈশিষ্ট্যর কারণে ভাইরাসটি সহজে ছড়িয়ে পড়তে পারে।

ফলে নতুন প্রজাতিটি উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অবশ্য নতুন ভাইরাস নিয়ে শঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৮ ধাপ এগোল বাংলাদেশ

পরবর্তী

বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি: ওবায়দুল কাদের

পরবর্তী

বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT