চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
রাজনীতি
A A

মঞ্চসারথী আতাউর রহমানকে চেয়ারম্যান এবং অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে ৪৫ সদস্যের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেক্রমে কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির কার্য মেয়াদ দেখানো হয়েছে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত।

২০১৬-২০১৯ মেয়াদ থেকে আওয়ামী লীগে বিভাগীয় উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতেও মঞ্চসারথী আতাউর রহমান ও অসীম কুমার উকিল যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাদের প্রাধান্য দিয়ে এবার এ উপ-কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঞ্চসারথী আতাউর রহমান ও অসীম কুমার উকিলের নেতৃত্বে কমিটিতে রয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিম, ড. মযহারুল ইসলামের পুত্র সাবেক সাংসদ ও সাবেক যুবলীগ নেতা চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম এবং সঙ্গীতশিল্পী শুভ্র দেব।

উপ-কমিটিতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো: মোজাম্মেল হকসহ মো: তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার এবং মো: আবু তালহা।

Reneta

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবি’র মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিশির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ এ উপ-কমিটির সদস্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতাদের মধ্যে যাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পর্ক রয়েছে, কমিটিতে রাখার ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে।

উপ-কমিটি প্রসঙ্গে সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি বলেন, রাজনীতি ও সংস্কৃতি এক ও অভিন্ন পথে হাত ধরে পথ চলে। সুস্থ সংস্কৃতিবোধই রাজনীতিকে চালিত করে প্রগতির পথে। সেই লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং আমাদের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখার দক্ষ ও পরীক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে উপ-কমিটি গঠিত হয়েছে।

‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ও নির্দেশে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতা নিয়ে বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রাকে নিষ্কণ্টক রাখতে আমরা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’

উপ-কমিটি:

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT