দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
একজন নারী নেত্রী ল্যাপটপের সামনে দাঁড়িয়ে করোনায় মৃতের সংখ্যা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ১৯৭৫ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫৮৫ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০১ জনে। নতুন সুস্থ হয়েছে ৪৩৩ জন। মোট সুস্থ ৭৩৩৪ জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






