চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সাফল্য প্রচারে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর অাহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
রোহিঙ্গা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশিদের প্রতি দেশের সাফল্যের কথা ব্যাপকভাবে প্রচার করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার মেরিয়ট মার্কুইস হোটেল বলরুমে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা-এর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আশাপ্রদ অবস্থান বজায় রেখেছে এবং দেশটি এখন বিশ্বে একটা মর্যাদার আসনে রয়েছে। এই বিষয়টি বিদেশে তুলে ধরা প্রয়োজন।একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণকে উৎসাহিত করারও আহ্বান জানান।

গত ৮ বছরে দেশের আর্থ-সামাজিক সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে দেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে তা নজিরবিহীন। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এ কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে দারিদ্র্যের হার ২২ শতাংশের নিচে নেমে এসেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭-এর কোটায় প্রবেশ করেছে। তার সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা’ এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বছরের শেষ দিকে মহাকাশে নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তিনি বলেন, নগর ভিত্তিক উন্নয়নের পরিবর্তে তাঁর সরকার গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে ২০২১ সালের মধ্যে প্রত্যেক বাড়ি বিদ্যুতের আওতায় আনা হবে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তার সরকারের প্রধান শক্তি জনগণের সমর্থন এবং জনগণই আওয়ামী লীগের মূল প্রেরণা। আপনারা দেশে যান এবং আমাদের উন্নয়নের কথা প্রচার করুন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণকে বুঝাতে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা ব্যাপকভাবে প্রচার করতে আপনাদেরকে তাদের কাছে যেতে হবে।’

Reneta

বিভিন্ন সময়ে প্রবাসীদের অবদানের কখা স্বরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীরা সর্বদা সকল সংকটে তাঁর পাশে দাঁড়িয়েছে। তাছাড়া তারা অর্থনীতির চাকা সচল রাখতে তাদের অবদান অব্যাহত রেখেছে। প্রবাসীরা মুক্তিযুদ্ধকালে এবং দেশের সকল সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।বিশেষ করে  ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার চলাকালে তাঁর পাশে অবস্থানের বিষয়ে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশ এখন খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য অর্থনৈতিক সূচকে ভাল অবস্থানে রয়েছে।তিনি দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশকে চ্যালেঞ্জ গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দ ও আস্থার বিষয় যে, বাংলাদেশ একটি প্রতিবেশি দেশের জনগণের দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোর সক্ষমতা রাখে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, দেশ এগিয়ে যাবে। কাজেই বাংলাদেশের জনগণের উচিত শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখা।’

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত ও আবদুর রহিম বাদশা, নিউইয়র্ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মেসবাহ উদ্দিন সিরাজ ও এসএম কামাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরপ্রবাসীযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT