জনপদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

জনগণ জ্বালানি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগুন জ্বালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ জ্বালানি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগুন জ্বালাচ্ছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। স্থানীয় সময় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এরই মধ্যে সেখানে কনকনে শীত ও শীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জবুথবু অবস্থায় পড়েছে প্রাণীকুল। সবচেয়ে বিপাকে পড়েছে, কর্মজীবী, হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষেরা।

শীতকালীন নানা রোগবালাইও বৃদ্ধি পেয়েছে। এতে সমস্যায় পড়েছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা।

দিনাজপুর আবহাওয়া অফিসার ইনচার্জ তোফাজ্জাল হোসেন জানান, দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

অব্যাহত শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে বলেও জানান তিনি।

বিষয়:আবহাওয়া দিনাজপুর সর্বনিম্ন তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…