চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সক্ষমতা দুর্বল করে এমন কোন চুক্তি করবেন না: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৩১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

দেশের সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করে দেয় এমন কোন চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর না করার জন্য প্রধনামন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যানশনাল পিপলস পার্টি আয়োজিত ‘নির্বাচনকালীন’ সহায়ক সরকারের দাবি ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমেদ এই আহ্বান জানান।

মওদুদ বলেন, শুনতে পাচ্ছি ভারতের সঙ্গে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। প্রতিরক্ষা বিষয়েও দুটি চুক্তি হবে। কিন্তু চুক্তিতে কি থাকছে তা বলা হচ্ছে না। চুক্তিতে কি থাকছে স্পষ্ট করুন। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি করবেন না।

তিনি অারো বলেন, চুক্তি কিংবা সমঝোতা স্মারক সই একই কথা। দুটিতেই কমিটমেন্ট রক্ষা করতে হয়। কাজেই এমন কোন চুক্তি করবেন যার দ্বারা দেশের সেনাবাহিনীর সক্ষমতা আরো হ্রাস পায়। এমন কোন চুক্তি বা সমঝোতা স্মারক দেশের মানুষ মানবে না।

এসময় মওদুদ আহমেদ কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে বলেন, সিটি করপোরেশন আর জাতীয় নির্বাচন এক নয়। কুসিক নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। আগামীতে নিরপেক্ষ সহায়ক ছাড়া কোন নির্বাচন হতে পারবে না।

দেশে রাজনীতি ও গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনুন তাহলে জঙ্গিবাদ থাকবে না মন্তব্য করে মওদুদ সরকারকে সংলাপ ও সমঝোতার প্রস্তাব দেন।

আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারকের তীব্র বিরোধীতা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি প্রণব মুখার্জির জন্য ৩০ কেজি ইলিশ, মোদির জন্য লুঙ্গি, পাঞ্জাবী যাই নিয়ে যান তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে যেতে পারবেন না।

এসময় রিজভী ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ হওয়া সত্তেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করছে। এটি ভারতের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে নৌকা ডুবিতে নিহত ২০, বহু নিখোঁজ

পরবর্তী

এ অঞ্চলের উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বাড়াতে হবে: শেখ হাসিনা

পরবর্তী

এ অঞ্চলের উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বাড়াতে হবে: শেখ হাসিনা

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT