বাংলাদেশ

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, নারীর আয়ু পুরুষের চেয়ে বেশি

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, নারীর আয়ু পুরুষের চেয়ে বেশি

বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৬ সালের হিসেবে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। ২০১৫ সালে যা ছিল ৭০ বছর ৯ মাস। নতুন হিসাবে নারীদের বর্তমান গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।

২০১৪ সালের হিসাবে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস। তার আগের বছর ২০১৩ সালে ছিল ৭০ বছর ৪ মাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্যের আলোকে তৈরি করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার একনেক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন।

বিবিএস এর তথ্যের বরাত দিয়ে তিনি বলেন,বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ বছর ৩ মাস যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে মহিলাদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস যা তার আগের বছর ছিল ৭২ বছর।

মন্ত্রী আরো বলেন, বিশ্বে বর্তমান গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি।

এটি আমাদের জন্য ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

বিষয়:গড় আয়ু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…