চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সহিংসতায় কয়েকজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন-নির্বাচনী সহিংসতা-নিহত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, রাজশাহী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, কক্সবাজার, রাঙ্গামাটিসহ কয়েকটি জেলা থেকে নিহতের খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিএনপি জামায়াতের কর্মীদের হামলায় নিহত হয়েছেন দ্বীন মোহাম্মদ।

চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়ার বরই তলী কেন্দ্রে আহম্মদ কবীর নামে জাতীয় পার্টির এক সমর্থককে শনিবার ভোররাতে গুলি করে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর
শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার
কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবলীগ কর্মি নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। রোববার সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ও টইটংয়ে এ ঘটনা ঘটে
বলে জানান পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ছাবের আহমদ।

Reneta

রাজশাহী
রাজশাহী-৩ আসনের মোহনপুরে পাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মেরাজউদ্দীন (২২) নামের এক আওয়ামী লীগ সমর্থক নিহত হয়েছে। কেন্দ্রের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।

এছাড়া রাজশাহী-২, রাজশাহী-৩ ও রাজশাহী-৫ আসনে ভিন্ন তিনটি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৬জনসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে।

নাটোর
নাটোরের নলডাঙ্গায় ভোট দিতে বাধা দেয়ায় বিএনপি সর্মথক ভাতিজা রতন আহমেদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী চাচা হোসেন আলীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার সমাস খলসি দিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানান, রোববার সকালে রতন স্ত্রীকে নিয়ে ভোট দিতে গেলে চাচা হোসেন আলী তাদের বাধা দেন এবং বাসায় ফেরার পর চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে রতন ঘরে থাকা ধারালো ছোরা দিয়ে চাচার পেটে আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তবে পুলিশ ও বিএনপির দাবি, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে।

রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাউখালী উপজেলার কাশখালীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পর বিএনপির অতর্কিত হামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাশির উদ্দিন নিহত হয়েছে।

কাশখালীতে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে বাক-বিতণ্ডার পর রোববার সকালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বিএনপি কর্মীদের হামলায় বাশির উদ্দিন ও তার সঙ্গী গুরুতর আহত হন। এ সময় তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে বাশির উদ্দিন নিহত হন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতা হাজী আব্দুল আজিজ (৬৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ইসরাইল (১৯) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য রাজঘর গ্রামে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তার গাড়িতে হামলা চালালে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ইসরাইলসহ ৪জন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোয়া ১১টায় পুনিয়াউটে ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কর্মীদের সাথে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ঐক্যফ্রন্ট প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে অর্ধশত ককটেল ছোড়ে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বাড়ির সামনে রাখা ২ টি মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দেয়।

অন্যদিকে, সদর উপজেলার জগৎসার গ্রামে ও মজলিশপুর আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমার আঘাতে একজন বিএনপি কর্মী নিহত হয়েছে।

নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে তুলাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কুমিল্লা
কুমিল্লার লাঙ্গলকোট ও চান্দিনা উপজেলায় ভোট চলাকালে সংঘর্ষ ও গুলিতে ২জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে লাঙ্গলকোটের দোলখার ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের সংঘর্ষে বাচ্চু মিয়া (৩৫) নামে একজন নিহত হন। স্থানীয়দের দাবি বাচ্চু মিয়া ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন।

চান্দিনা উপজেলার পশ্চিম বেলাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মজিবুর রহমান (৩৫) নামের একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, অতর্কিতভাবে একদল সন্ত্রাসী ওই কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাংচুর করে। এ সময় ধানের শীষ ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে একজন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী সহিসংতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT